রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চৌহালীর খাষপুখুরিয়া ইউপিতে প্রান্তিক হত-দারিদ্রদের মাঝে ১০ কেজি করে ভি,জে,এফ চাল বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন

শনিবার সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে একযোগে  এই চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর  ঈদুল আযহা উপলক্ষে দেশের প্রান্তিক  জনপদে বসবাসরত হত- দারিদ্রদের মাঝে এই ভি,জি,এফ প্রণোদনা চাল বিতরণ  কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন। তারই   ধারাবাহিকতায় চৌহালী  উপজেলার ৬ নং খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুডাউনে  সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা প্রান্তিক জনপদের   হত-দারিদ্রদের দীর্ঘ লাইন। বাইরে থেকে দেখলে মনে হবে যেন,  কোন একটি ভোট কেন্দ্র।  কিন্তু  কাছে গিয়ে দেখা গেলো ভিন্ন চিত্র। চাল নিতে আসা প্রান্তিক জনসাধারণের  কাছে  এ  বিষয়ে জানতে চাইলে  তারা বলেন, সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে কোন অনিয়ম হচ্ছে না। ঈদের সামনে এ চাল পেয়ে আমরা খুব খুশি।
 খাষপুকুরিয়া ইউপিতে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন( ট্র্যাক) অফিসার মো: রিয়াজ হোসেন  বলেন,  এবার ঈদুল আজহা উপলক্ষে  মোট ১৩’শ জন পরিবারকে ১০ কেজি করে চাল সুষ্ঠুভাবে  বিতরণ করা হয়েছে।
খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, “সরকারের এ কর্মসূচির আওতায় প্রাপ্ত চাল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে।”তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করতে এসে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন কার্যক্রমের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আলমাজ, মোঃ ইউসুব সিকদার, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, খাষপুখুরিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ জুয়েল রানা, ইউনিয়ন উদ্যোক্তা মোঃ রাশেদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর