রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এসপি অ্যাওয়ার্ড পেলেন সলঙ্গা থানার ওসি আছলাম আলী

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

কর্মতৎপরতা,সাহসীকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ “এসপি অ্যাওয়ার্ড,এপ্রিল-২০২৬” অর্জন করেছেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম।মাদকবিরোধী অভিযান পরিচালনা,আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
 সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গতকাল আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু।
জানা গেছে,২০২৬ সালের এপ্রিল মাসজুড়ে ওসি আছলাম আলীর নেতৃত্বে সলঙ্গা থানায় পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একইসঙ্গে দাগী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারেও উল্লেখযোগ্য সাফল্য আসে।থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে তার নেতৃত্ব ছিল প্রশংসনীয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,সাহসী,দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।
সহকর্মীরা জানান,মাদক নির্মূলে ওসি আছলাম আলীর নেতৃত্ব ভবিষ্যতেও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও বলেন,সততা,নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সলঙ্গাবাসীর আস্থা অর্জন করেছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি আছলাম আলী বলেন, “এসপি অ্যাওয়ার্ড শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়,এটি পুরো সলঙ্গা থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল।মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় যারা সবসময় সহযোগীতা করেছেন,তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর