বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমে বিরোধীয় জমি উভয় মধ্যো সমঝোতা একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রান্তিক জনপদের  হত-দারিদ্রদের মাঝে ১০ কেজি করে  ভি,জে,এফ, এর চাল বিতরণ অনুষ্ঠিত

মো: শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সদর উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে একযোগে  এই চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর  ঈদুল আযহা উপলক্ষে দেশের প্রান্তিক  জনপদে বসবাসরত হত- দারিদ্রদের মাঝে এই ভি,জে,এফ,  এর প্রণোদনা চাল বিতরণ  কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন। তার  ই   ধারাবাহিকতায় অদ্য  সোমবার ১৮ মে  সিরাজগঞ্জ সদর উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে একযোগে এই চাল বিতরণ কর্মসূচি  সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ  সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা প্রান্তিক জনপদের   হত-দারিদ্রদের দীর্ঘ লাইন। বাইরে থেকে দেখলে মনে হবে যেন,  কোন একটি ভোট কেন্দ্র।  কিন্তু  কাছে গিয়ে দেখা গেলো ভিন্ন চিত্র। মূলত এটি হচ্ছে ঈদুল আযহা উপলক্ষে ভি,জে,এফ,  এর  চাল বিতরণ কর্মসূচির একটি অংশ। সয়দাবাদ ইউপির  দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফুড অফিসার মো: মোহাজের হোসেন  বলেন,  এবার ঈদুল আজহা উপলক্ষে  মোট ৩৬৯৪ জন পরিবারের প্রত্যেক  পরিবার  কে ১০ কেজি করে চাল সুষ্ঠুভাবে  বিতরণ করা হয়েছে। চাল নিতে আসা প্রান্তিক জনসাধারণের  কাছে  এ  বিষয়ে জানতে চাইলে  তারা বলেন, সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে কোন অনিয়ম হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর