বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমে বিরোধীয় জমি উভয় মধ্যো সমঝোতা একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সলঙ্গা ইউপি’র প্যানেল চেয়ারম্যানকে সংবর্ধনা 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম মন্টু।জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব অর্পণ করা হয়।স্থানীয় সরকার বিভাগ,ইউপি-১শাখার পরিপত্র এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯-এর ৩৩,১০১ ও ১০২ ধারার আলোকে রফিকুল ইসলাম মন্টুকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।দায়িত্ব পাওয়ার পর সলঙ্গা ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য,প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান।
এদিকে তিনি “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাধারণ সম্পাদক হওয়ায় ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব পাওয়ায় গতকাল শনিবার বিকেলে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও তাকে সংবর্ধনা প্রদান ও মিষ্টি বিতরণ করা হয়।
প্রতিক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু বলেন, “পরিষদের সকল সদস্য,প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সহযোগীতা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো।ইউনিয়নবাসী যেন সেবা নিতে এসে কোনো হয়রানীর শিকার না হন,সে বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।সততা ও নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর