বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মো: শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

সাংবাদিকতা ও গণমাধ্যমের জগতে নতুন সম্ভাবনার আলো নিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিক গণমাধ্যম “এশিয়া পোস্ট”।

সোমবার (১১ মে ২০২৬ ) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব  হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া পোস্টের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: রানা আহমেদ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মো: আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল হামিদ খান, প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুণ, যুগ্ম -সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু এবং সাংগঠনিক সম্পাদক রহমত আলী।
বক্তা গণ   বলেন,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এশিয়া পোস্ট অচিরেই গণমানুষের আস্থা অর্জন করবে। সমাজের নানা অসঙ্গতি,দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ গণমাধ্যম। সবশেষে  কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর