বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১০টায় চৌহালী সরকারি কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর ও মন সুস্থ রাখার অন্যতম মাধ্যম। কোমলমতি শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদের মাদক ও স্মার্টফোন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করা জরুরি। তিনি আরও বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে। চৌহালী-এনায়েতপুরের খুদে ফুটবলাররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলে এলাকার সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিলজলহর সপ্রাবি ২ -১ গোলে চরধীতপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা বিভাগের ফাইনালে   রেহাইকাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে বিনানই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়। উপজেলা পর্যায়ের চুড়ান্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম কায়সার, চৌহালী থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুন্নাফ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামীম জাহিদ তালুকদার, এটিও আব্দুল মজিদ মিয়া, পি আই ও  হেকমত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা।
খেলায় ধারাভাষ্য দেন চঞ্চল কুমার মিস্ত্রি ও মো. হিমেল মাস্টার এবং রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল মালেক ও মো, আলম মিয়া। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর