মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

চৌহালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা  হয়েছে। সোমবার সকাল ১০:০০টায় চৌহালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মোঃ হাসিবুর রহমান,  সহকারী কমিশনর (ভূমি)।
 তিনি বলেন, “হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ।
সময়মতো টিকা প্রদান করলে এসব রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। তাই অভিভাবকদের উচিত নির্ধারিত সময়ে শিশুদের টিকা নিশ্চিত করা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ বি এম কায়সার।
তিনি বলেন, কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে।ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত ৫মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, টিকাদান কেন্দ্র প্রস্তুতকরণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে।
মেডিকেল অফিসার  ডাঃআসিফ আহমেদ বলেন, স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ সব এলাকায় গিয়ে শিশুদের টিকার আওতায় আনা হবে। স্কুলভিত্তিক টিকাদান কার্যক্রমের পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারণা চালানো হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।
উল্লেখ্য, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। অপরদিকে রুবেলা গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ এবং নবজাতকের জন্মগত ত্রুটির কারণ হতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোছাঃ আফরোজা খাতুন, সুপারভাইজার নার্স। মোঃ রফিক সরকার, টেকনোলজিস্ট (ইপিআই)। মোঃ আব্দুল হালিম,স্যানেটারী ইন্সপেক্টর। মোঃ রেজাউল করিম, ফার্মাসিস্ট। মোঃ চান মিয়া(ল্যাব টেকনোলজিস্ট)।  মোঃ আব্দুল মান্নান (সিএইচসিপি)সহ সচেতন মহল ও দলীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর