বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ জালনোট ও মাদকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট ও ১৯৬ বোতল মাদক উদ্ধার করা হয়।
গতকাল সকাল সাড়ে ১১টায় র‍্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। র‍্যাব জানায়,গত ২৯ মার্চ বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার টাকার জালনোটসহ রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।অপরদিকে,গতকাল সকালে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৯৬ বোতল ইস্কাফ ও ৪টি মোবাইল ফোনসহ মোস্তাফিজুর রহমান (৩০),মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর