রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন চৌহালী উপজেলা প্রশাসন

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাটাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

 

সোমবার(২ মার্চ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) এইচ.এম খোদাদাদ হোসেন। উল্লেখ্য,যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাচঞ্চল হাটাইল গ্রামের শওকত হোসেন ও আসাদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল । স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুই পরিবারের হাতে নগদ অর্থ, দুই বান করে ঢেউটিন, শুকনা খাবার ও কিছু কম্বল প্রদান করা হয়। পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ইউএনও। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, উমারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান মন্ডল, খাষকাউলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ, পিআইও অফিসের মেহেদী হাসান ও সিএ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর