সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনায় ভয়াবহ অগ্নিকান্ডে কৃষকের ১৫ লাখ টাকা ক্ষতি

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় কৃষকের বাড়িতে ভয়াবহ  অগ্নিকাণ্ড ছয়টি গরুসহ সাতটি ঘর ভূষ্মিভূত হয়েছে। এতে কৃষকের প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে আটঘরিয়া উপজেলার বাঐখোলা  মাদ্রাসা পাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রানা।

এঘটনায় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতি গ্রস্থ্য পরিবারদের আর্থিক সহায়তায় আশ্বাস দেন।
ক্ষতি গ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাঐখোলা মাদরাসা পাড়া গ্রামে মৃত তফিজ সরদারের ছেলে আফতাব সরদার, ছলিম সরদার, ও রিয়াজ সরদারের ছেলে আমজাদ সরদার প্রতিদিনের ন্যায় গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন।
এসময় রাত সাড়ে এগারোটা দিকে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে ৭টি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় গোয়াল ঘরে থাকা ৬ টি গরু জলন্ত আগুনে পুড়ে মারা যায়।
ক্ষতি গ্রস্থ আফতাব সরদার বলেন, রাত সাড়ে এগারোটা সময় ঘরের বাইরে এসে দেখি দাউদাউ করে গোয়াল ঘর আগুনে পুড়ে যাচ্ছে। আগুন নেভানোর মত কোন ব্যবস্থা নেই। আমার তিন টি গরু, ছোট ভাইয়ের ২ টি ও চাচাতো ভাইয়ের ২ টি গরু এবং ৭টি গরুর গোয়াল  পুড়ে মারা যায়। গরু গুলোর আনুমানিক মুল্য প্রায় ১৪-১৫ লাখ টাকা।
লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, ঘটনা অত্যান্ত দুঃখ জনক। একসাথে ৬টি গরু,ছয়/সাতটা গোয়াল ঘর পুড়ে শেষ হয়ে গেছে। তবে আমার পরিষদ থেকে যতটুকু সহায়তা করা প্রয়োজন আমি তাদেরকে করবো ইনশাআল্লাহ।
এবিষয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতি গ্রস্থ পরিবারদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর