মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

পাবনায় তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী কায়দায় ফজলুর রহমানকে বেধরক মারপিট হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহবুব আলম গং কর্তৃক ফজলুর রহমান খানকে বেধরক মারপিট করে গুরুতর জখম করা  হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে হত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শ্রীকান্তপুর গ্রামে। এঘটনায় আহতের বড় নুরুল ইসলাম বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে ও ঘটনার বিবরণ জানা গেছে,  উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর ফজলুর রহমান খান এর সাথে একই গ্রামের মাহবুব আলম এর মধ্যে দীর্ঘ দিন যাবত তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন দুপুরে মাহবুব আলম, নাদিম মোস্তফা, নাজমুল সাদাত নয়ন ও ঝর্না খাতুন
ধারালো অস্ত্রশস্ত্র, লাঠি শোঠা নিয়ে হামলা ও উপর্যপরি আঘাত করলে ফজলুর রহমানের দুই পা ক্ষতবিক্ষত ও ভাঙা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এসময় ঐদিন বিকালে আহত ফজলুর রহমান খানের  স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন, পরে থাকে পাবনা সিটি হাসপাতালের ডাক্তার আবু তালেব ঐ রাতেই দুই পা জরুরি অপারেশন করেন ফজলুর রহমান খান এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
বাদী নুরুল ইসলাম জানান, ফজলুর রহমান খান  তার বাড়ির পাশে খালাতো ভাইয়ের জমিতে মাটি ফেলতে গেলে আসামিরা ঐ জমি জোরপূর্বক দখলের নিমিত্তে মাটি ভরাট বন্ধ করতে সম্মিলিতভাবে ধারালো অস্ত্রশস্ত্রসহ ফজলুর রহমানের উপর আকস্মিক হামলা চালিয়ে ফজলুর রহমানকে
রড ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যপরি আঘাত করে বিক্ষত করে দুই পা ভেঙে দিলে মরণাপণ্য অবস্থায় ফেলে রেখে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর