রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের  সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।আজ শুক্রবার সকাল ১০ টায় রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ ওসি ইমাম জাফরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব শেষ করে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা সলঙ্গায় অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তের সত্যতা যাচাইয়ের জন্য থানা পুলিশের বক্তব্য,সাক্ষাৎকার ও সহযোগীতা আশা করেন।মত বিনিময় সভায় ওসি ইমাম জাফর তার বক্তব্যে সলঙ্গার আইন শৃঙ্খলার উন্নয়নে সততা ও নিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন বলে জানান।এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।তিনি আরও বলেন,পুলিশ ও গণমাধ্যম কর্মীরা একে অপরের পরিপূরক।উভয়ে মিলে কাজ করলে সমাজের অপরাধ দমন ও জন সচেতনতা বৃদ্ধি করা সহজ হয়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ,সলঙ্গার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সমাজ থেকে অপরাধ দমনে তিনি আবারো সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ বাংলা টোয়েন্টিফোর ফোর),সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা),সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার ও চলনবিলের আলো),  সহ-সভাপতি আনিসুর রহমান (দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন),সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ),মহিলা বিষয়ক সম্পাদিকা জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য এম.কারিকুল ইসলাম সুমন (দৈনিক মানবজমিন ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য সোহেল রানা (দৈনিক নয়া দিগন্ত ও স্বদেশের খবর),সদস্য আখতার হোসেন হিরন (দৈনিক মুক্ত খবর ও দৈনিক শ্যামল বাংলা),সদস্য আব্দুর রহিম (দৈনিক কলম সৈনিক) ও সদস্য  সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর