রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলীর মনোনয়নপত্র জমা

মো: আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী লায়ন মোমেনা আলী, পুত্র মামুন আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম আকবর আলী বলেন, “উল্লাপাড়ার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উল্লাপাড়াকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে উল্লাপাড়ার জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী।
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এম আকবর আলী একজন শিক্ষানুরাগী, জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। তাঁর নেতৃত্বে উল্লাপাড়ায় বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর