শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ইছাহাক আলী, এনায়েতপুর(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ২:০৯ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে এনায়েতপুর মন্ডলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এরপর কেজির মোড় হয়ে বেতিল বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম মোল্লা, ইসলামী ছাত্রশিবির নেতা ফয়সাল খোন্দকার প্রমুখ।
বক্তাগণ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন অদম্য বিপ্লবী। তিনি ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। এখনো প্রশাসন তার খুনিদের গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতার করতে হবে এবং অতিদ্রুত বিচার সম্পন্ন করতে হবে। ভারতের এদেশীয় দোসর আওয়ামী লীগ, এদের আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর