শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

ধানের চেয়ে সবজি চাষে লাভ বেশি। তাই সিরাজগঞ্জের সলঙ্গার অধিকাংশ কৃষকেরা সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।অনেকেই সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন।১ শতক জমিতে বছরে ১৫/২০ হাজার টাকার সবজি উৎপাদন করা যায় বলে কৃষকেরা জানান।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের অনেক কৃষকেরাই এখন বাড়ির উঠানে,রাস্তার ধারে,কৃষি জমিতে ধান চাষের পরিবর্তে লাউ কুমড়া,ফুলকপি,বাঁধাকপি,টমেটো,বেগুন,শিম,শসা,পালং শাক,মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন।ধান চাষ করলে সার,বীজ,কীটনাশক,পানি ও পরিচর্যায় খরচ বেশি হওয়ায় অনেকেই সবজি এখন চাষ করছেন।থানার সলঙ্গার চর, কালীবাড়ি,লাঙ্গলমোড়া,চর ধুবিল, এরান্দহ,তিন নান্দিনা,জঞ্জালী পাড়াসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী হয়েছেন সবজি চাষ করে।উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করছেন বলেও জানা গেছে।ঘুড়কা ইউপির জগন্নাথপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী (৫৬) জানান,বাড়ির উঠানে,রাস্তার ধারে পতিত জমিতে জাংলা বা মাচা পদ্ধতিতে লাউ চাষ করে আমি আশানুরূপ ফল পেয়েছি।তিনি আরও জানান,একই জমিতে এক এক জায়গায় একাধিক ফসল ফলিয়ে বাড়তি টাকা উপার্জন করা যায়।
সলঙ্গার কৃষি উপ-সহকারী কর্মকর্তা সোহেল আরমান জানান,কৃষি আবাদে কৃষকদের সাথে আমরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা দিয়ে থাকি।তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি বলে কৃষকেরা লাভবান হচ্ছেন। একদিকে কৃষকেরা লাভবান হচ্ছেন।অপরদিকে দেশে সবজি উৎপাদনে তারা ব্যাপক ভূমিকা রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর