শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সাংবাদিক ফারুকের সুস্থতায় দোয়া কামনা

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ফারুক আহমেদের স্বাস্থ্যের অবনতি হয়ে আবারও হসপিটালে ভর্তি হয়েছেন বলে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ।পায়ের গোড়ালি ইনফেকশন  ও তীব্র ব্যথায় তিনি গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালের ভর্তি হন। সেখানে স্পাইন এন্ড এলিজারভ সার্জন অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার দেলোয়ার হোসেনের মাধ্যমে অপারেশন ও তার তত্ত্বাবধানে অনেকদিন ধরে চিকিৎসা নেন। এর পরেও তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় আবারও সুচিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে গত ২৪ নভেম্বর বিকেলে ভর্তি করেন তার পরিবার। সেখানে বিভাগীয় প্রধান স্পাইন এন্ড এলিজারভ সার্জন অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার নজিবুল্লার নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি টিম তাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সাংবাদিক ফারুকের সুস্থতা কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে সভাপতি রফিকুল ইসলাম মন্টুর আয়োজনে এক বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। তার সুস্থতার জন্য সাংবাদিক ফারুক আহমেদ ও তার পরিবার সকলের কাছে  দোয়া দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর