মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তি ও ঐক্যের বাংলাদেশ গড়তে গুরুদাসপুরে পিএফজি’র সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

সংঘাত মুক্ত শান্তি ও ঐক্যের বাংলাদেশ গড়ার নিমিত্তে নাটোরের গুরুদাসপুরে পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পিএফজির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।

পিএফজির অ্যাম্বাসেডর অধ্যাপক জয়নাল আবেদীন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মনিবুল হাসান, সমন্বয়ক একরামুল হক খোকন, অ্যাম্বাসেডর মো. শাহজাহান আলী, রোকসানা আক্তার লিপি, মজিবুর রহমান মজনু, নির্বাহী সদস্য আলী আক্কাছ ও প্রভাষক সাজেদুর রহমান।

অনুষ্ঠানে আগামী ১৫ নভেম্বর পিস সম্মেলন, ২৭ নভেম্বর হারমুনি ফ্যাস্টিভাল, ২০ ডিসেম্বর ওয়েব কনফারেন্স, ২৭ ডিসেম্বর ইয়ুথ কনফারেন্স ও ৩ জানুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় পিএফজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর