মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

‎যশোরের অভয়নগরে গোয়ালঘরের তালা ভেঙে চুরি হওয়া দুটি গরু উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করলেও এখনো চুরি যাওয়া গরুর সন্ধান মেলেনি বলে অভিযোগ করেছেন তারা।

‎‎রোববার (১ নভেম্বর) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশি তৎপরতা থাকলেও চুরি যাওয়া গরু দুটি এখনো উদ্ধার হয়নি।

‎‎সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, গরু দুটি তাদের পরিবারের আয়ের অন্যতম অবলম্বন ছিল। গরু চুরি যাওয়ায় তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি যাওয়া গরু দুটি দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

‎‎এ সময় ভুক্তভোগী পরিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

‎‎তাদের দাবি, দ্রুত গরু দুটি উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং চুরির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

‎‎ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এস আই মাহাবুব এর বক্তব্য নিতে বারবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি মেবাইল ধরেননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর