মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে ফিড কারখানা পরিদর্শনে মৎস্য কর্মকর্তা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

গুরুদাসপুরের সেরা ফিড মালিকের পুরস্কারপ্রাপ্ত ‘মাইলস্ ফিড’ কারখানা পরিদর্শন করলেন মৎস্য কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, মৎস্য ও পশুখাদ্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় গত ২৭ আগস্ট সেরা ফিড মালিকের পুরস্কার পান মাইলস্ ফিডের পরিচালক মো. আলতাব হোসেন। পেয়েছেন সম্মাননা ক্রেস্টও। মানসম্মত ফিড উৎপাদনে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম রয়েছে। তবে ফিডের মান নিয়ন্ত্রণে কারখানা পরিদর্শন অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর।

বুধবার দুপুরে উপজেলার সিধুলীতে অবস্থিত ওই ফিড কারখানায় হঠাৎ উপস্থিত হন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা। তিনি কারখানার উৎপাদন প্রক্রিয়া ও ফিডের গুণগত মান পরিদর্শনসহ ফিডের স্যাম্পল সংগ্রহ করেন। এসময় মৎস্য অফিসের স্টাফবৃন্দ, কারখানা মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা বলেন- প্রতিমাসের ন্যায় ফিড কারখানা পরিদর্শন চলছে। বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হচ্ছে। কারখানার কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এ পরিদর্শন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর