মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় নবজাতক কন্যা শিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে প্রায় ২টার দিকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালের সামনে কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। তারা কাছে গিয়ে দেখতে পান, কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু রাস্তার ধারে পড়ে আছে। বিষয়টি দেখে তারা হতবাক হয়ে যান এবং দ্রুত প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। তারা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে কেয়ার হাসপাতালের হেফাজতে দেন। হাসপাতালের কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করে। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
কে বা কারা শিশুটিকে জন্মের পর পরই ফেলে রেখে যায়, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অবাঞ্ছিত সন্তান হিসেবে কেউ হয়তো মানবতার দিক বিবেচনা না করেই শিশুটিকে ফেলে গেছে।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিশুটি বর্তমানে নিরাপদে আছে। আমরা বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। শিশুটির নিরাপত্তা ও পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।
স্থানীয়রা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা মানবতার জন্য লজ্জাজনক। শিশুটির যেন নিরাপদ আশ্রয় ও ভবিষ্যৎ নিশ্চিত করা হয়, আমরা সেটিই চাই।
ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, শিশুটিকে কারা ফেলে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি কয়েক ঘণ্টার মধ্যেই জন্মগ্রহণ করেছিল এবং সময়মতো উদ্ধার না হলে বিপদের আশঙ্কা ছিল। এখন সে নিরাপদ ও সুস্থ রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর