শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সাবেক এমপি আ: মান্নান তালুকদারের জানাযা সম্পন্ন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৩,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের ৩য় নামাজে জানাযা তার নিজ গ্রাম সলঙ্গার ধুবিলে অনুষ্ঠিত হয়।গতকাল শনিবার (১৯ জুলাই)  বেলা সোয়া ১২ টায় ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার পূ‌র্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন  করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিবুল আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা জামান,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সা: সম্পাদক আব্দুল আলিম, বিএনপি নেতা,মরহুমের ভাতিজা পারভেজ,বিএনপি নেতা আইয়ুব আলীসহ স্বেচ্ছাসেবক দল,যুবদল,কৃষকদল, শ্রমিক দল,ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যের শেষ পর্যায়ে  পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন,মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন।জানাযাপুর্ব অনুষ্ঠানটি পরিচালনা করেন,সলঙ্গা থানা যুবদলের সাবেক আহবায়ক,মরহুমের ভাতিজা রাশেদুল হাসান পাপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর