রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হলেন কামরুল

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ): 
আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম কামরুজ্জামান (কামরুল)।
মঙ্গলবার বিআরডিবির অধীন চৌহালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে ছাতা প্রতীকে সর্বোচ্চ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন কামরুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ৬ ভোট।
এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে শান্তিপূর্ণভাবে ২৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রদান করেন। মোট ভোটার ছিলেন ২৫ জন। একজন ভোটার অনুপস্থিত ছিলেন।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বেসরকারি ফলাফলে এস এম কামরুজ্জান কামরুলকে বিজয়ী ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর