শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই শুরু

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ): 
আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া দুই  ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বচান কার্যক্রম শুরু করা হয়েছে। ৩০জুন সোমবার  উপজেলা যাচাই-বাছাই  কমিটি এ কার্মক্রম পরিচালনা করেন।
উক্ত দুই ইউনিয়নে বিভিন্ন  ওয়ার্ডের উপকারভোগী বাছাই কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা।
সকালে কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি (ইউএনও) ও প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । বাছাই কার্যক্রমে অংশ নিতে সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে    ইউনিয়ন পরিষদে আসতে শুরু করে এবং  স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য   উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত অফিসার মো: সোহেল রানা, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, সমবায় অফিসার উজ্জ্বল ভূইয়া ও আনসার ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা।
এছাড়া খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ইউপি সচিব হাফিজুর রহমান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন।
 ইউএনও মোস্তাফিজুর রহমান  বলেন, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাতকারের মাধ্যমে বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে। তিনি আরও  বলেন, কোন উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোন অসদুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে এলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর