রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও টিউবওয়েল বিতরণ

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ): 
আপডেট সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিবি) আওতায় অসহায়, দুস্থ পরিবার এবং প্রান্তিক কৃষকদের মাঝে নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলার সদিয়া চাঁদপুর  ইউনিয়নের ৮৬ জন প্রান্তিক কৃষককে একটি করে স্প্রে মেশিন এবং ২৪ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে নলকূপ(টিউবওয়েল)  বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদিয়া চাঁদপুর  ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এসময়  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারের সুদৃষ্টি জনগণের কল্যানে তারাই আলোকে আজ আমরা বিনামূল্যে স্প্রে মেশিন ও নলকূপ পাইলাম।
উদ্বোধন কালে  সদিয়া চাঁদপুর  ইউনিয়ন পরিষদের প্রশাসক তানভীর হাসান মজুমদার বলেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে উপকৃত হবেন, তেমনি অন্যদিকে দুস্থ পরিবারগুলো বিশুদ্ধ পানির সংকটের সমাধান পাবেন।  সরকারের এই ধরনের জনমুখী কার্যক্রম গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর