মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুল মান্নান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক, সাবেক সদস্য সচিব ও জনতার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঈদের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আসুন, ঈদুল আযহার এই পবিত্র দিনে হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই মিলেমিশে একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করি। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং এই উৎসব আমাদের জীবনে বয়ে আনে শান্তি ও কল্যাণ।”

এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, জনতার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং অষ্টমনিষা ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদানে প্রশংসিত হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর