বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: সোমবার, ২ জুন, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার (১ জুন) দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যায়েদ বিন তারেক। দ্বিতীয় স্থান অধিকার করেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী সামিরা খাতুন শিমু এবং তৃতীয় স্থান লাভ করেন একই বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আবির।
পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল হক।
পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী পান ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ২ হাজার টাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বণিক, নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন ও নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর