বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা বিতরণ 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি’র, আয়োজনে রেজিস্টার্ড শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
এই ব্যতিক্রমী উদ্যোগটি এলাকার শিশু এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  এর উদ্যোগে  কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সেশনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর  নিবন্ধিত শিশু এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সুজালপুর, নিজপাড়া, মোহনপুর ও পাল্টাপুরের ২২৬২ জন নিবন্ধিত শিশুকে ছাতা উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে শিশুদের অধিকার বিষয়ে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, খেলাধুলা ও বিনোদনের অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় তুলে ধরা হয়। বক্তারা শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা তৈরির ওপর জোর দেন।
পরে স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এই অংশে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যেমন – নিয়মিত হাত ধোয়া, নখ কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে থাকা এবং নিরাপদ পানি পান করার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে বর্ষাকালে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পরিষ্কার-পরিচ্ছন্নতার অপরিহার্যতা তুলে ধরা হয়।
আলোচনা শেষে উপস্থিত শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এই ছাতা বিতরণ কর্মসূচিটি শিশুদের মধ্যে আনন্দ তৈরি করে এবং তাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ছাতা শিক্ষার্থীদের বৃষ্টির হাত থেকে রক্ষা করবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করবে।
উক্ত অনুষ্ঠানে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা,শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন । আর এই ধরনের পদক্ষেপ একদিকে যেমন শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করবে, তেমনি তাদের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর