বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বাসাইলে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার কাজিরাপাড়া মাজমের দও এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
 অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি ওই এলাকার খোকা মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার কাজিরাপাড়ায় ঝিনাই নদীর মাজমের দও খ্যাত এলাকায় একটি প্রভাবশালী মহল ভেকু বসিয়ে বালু কেটে বিক্রি করে আসছে। তারা বাসাইল ছাড়াও মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় এই বালু বিক্রি করে আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এসময় মাটি ব্যবসায়ী জাকিরকে আটক করা হয়। সেসময় একটি ট্রাকও জব্দ করা হয়। এরআগে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন মাটি ব্যবসায়ী সেখান থেকে মাটি বহনের ট্রাক সরিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাটি উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এমন অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর