বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আলীকদমে কৃষক-কৃষানী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:০২ অপরাহ্ন

বান্দরবানের পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংসানু মার্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রফুজ বড়ুয়া, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নয়াপাড়া রুপমুহুরী রিসোর্ট এর কনফারেন্স রুমে সাড়ে তিনটার দিকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা চাষাবাদের বিষয়ে নিজেদের অতীত অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তামাক চাষের বিকল্প উন্নত জাতের মসলা ও সবজি চাষের প্রতি নিজেদের নিয়োজিত করতে উদ্ভুদ্ধ করেন। উপজেলার প্রায় ২শত কৃষক কৃষাণী অংশ নেন।
এছাড়াও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শিক্ষক এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় মসলার উন্নত জাত ও তার চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মসলার উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর