বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কোন প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে চাইলে তাকে ছুড়ে ফেলবেন: সারজিস

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় নবাবগঞ্জ মুক্তমঞ্ছ  চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার,ড.আতিক মোজাহিদ,আলী নাসের খান ,যুগ্ন মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন,আবু সাইদ লিয়ন ও আল মেহরাজ শাহরিয়ার মিথুন। সভাপত্বি করেন মোঃ গোলাম মোস্তফা ,সংগঠক নবাবগঞ্জ  উপজেলা। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, ফ্যাসিষ্ট হাসিনার মত আর যেন কোন স্বৈরাচার ক্ষতায় না আসতে পারে সে জন্য আপনারকে সতর্ক থাকতে হবে।
সারজিস আলম আরো বলেছেন, বিগত সময় টাকা দিয়ে যারা আপনাদের ভোট কিনে মুখ বন্ধ করে দিয়েছিলো তাদের মুখে এবার সেই টাকা ছুড়ে মারবেন। তিনি বলেন, আগামী নির্বাচনে দল দেখে ভোট দিলে ভালো মানুষ তার উৎসাহ হারিয়ে ফেলবে।
এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের নামে কেউ যদি চাঁদাবাজি ও ধান্দাবাজি করে তাহলে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চেহারা তুলে ধরবেন। জাতীয় নাগরিক পার্টি জনগণের জন‍্য কাজ করত চায়; কথার সঙ্গে কাজের মিল না থাকলে পরের বার আর কথা বলার সুযোগ দিবেন না।
এ সময় কেন্দ্রীয় নেতাসহ নবাবগঞ্জ  উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রতিনিধি মোঃ আল আলিমুল রাজি রাজিবসহ ও স্থানীয়   সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে তিনি দিনাজপুর জেলার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে তিনি বিরামপুর থেকে এসে সন্ধা সাড়ে ৬ টায় নবাবগঞ্জের পথসভায় যোগ দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর