বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

“মানুষ মানুষের জন্য ”- সহায়তায় বাঁচতে পারেন ক্যান্সার আক্রান্ত সঞ্জয় মিশ্র (রিপন)

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

“ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- একটু কি সহানুভুতি পেতে পারে না।” এই মর্মস্পর্শী কথাটি যেন বাস্তব রূপ পেয়েছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার একজন অসহায় ক্যান্সার রোগীর জীবন সংগ্রামে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের মৃত আশুতোষ কুমার মিশ্র ও লক্ষী রাণী দম্পতির পুত্র সঞ্জয় কুমার মিশ্র(রিপন)(৪৮) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে (সেল সারকোমা) আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি ৪ বছর ধরে ভারতের বেঙ্গালোরে চিকিৎসা করেছেন। চিকিৎসা করাতে গিয়ে তার নিজস্ব সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে পরিবারটি নিঃস্ব। সঞ্জয় কুমার মিশ্র(রিপন)(৪৮) কে বাঁচানোর চেষ্টায় কমতি রাখেনি তার পরিবার। তিনি বর্তমানে আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল,ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমান অর্থ। চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসা পেলে তার আরোগ্য সম্ভব। কিন্তু এ বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা সঞ্জয় কুমার মিশ্র(রিপন) এর দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। জীবনের নানা প্রতিকুলতা সত্বেও তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অসুস্থতায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছে। যার কারণে এই সংকটময় সময়ে সমাজের ও রাষ্ট্রের সহৃদয়বান ব্যক্তি, মানবিক সাহায্য সংস্থার সহানুভুতি ও সাহায্যই হতে পারে সঞ্জয় কুমার মিশ্র(রিপন)এর জীবন বাঁচানোর একমাত্র ভরসা।
সঞ্জয় মিশ্র’র মা লক্ষী রাণী মিশ্র কেঁদে কেঁদে আঞ্চলিক ভাষায় বলেন, “ সমাজের মানবিক ও দানশীল লোকলা টাকা দে সাহায্য করলে ছুয়াডাক ওশোধ খিলাবা পারু, চিকিৎসার করাবা পারু। চিকিৎসা ছাড়া মোর ছুয়াডা মরে যাবে ? সবায় সাহায্য করে মোর ছুয়াডাক বাঁচাও। মোর ছুয়াডা বাঁচিলে, মোর বউমা আর ১১ বছরের নাতনীডা বাঁচিবে। তিনি ছেলের জীবন বাঁচাতে সাহায্যের জন্য সবার কাছে আকুল আবেদন জানান।
একটি সামান্য সহায়তাও হয়তো ফিরিয়ে দিতে পারে এক প্রাণের হাসি ।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা :- সঞ্জয় কুমার মিশ্র(রিপন) এর নিজস্ব সঞ্চয়ী হিসাব নং-০১০০২৩১৬৯৭২১১, জনতা ব্যাংক, আটোয়ারী শাখা ,পঞ্চগড়।
ছোট ভাই, মিলন কুমার মিশ্র: ০১৭২১৪৭০৫৪৯-(বিকাশ), ০১৭২৪৬২২৯৫১-(নগদ)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর