বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

যশোরের শার্শায় তক্ষকসহ দুইজন আটক

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হযরত আলী ও এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর পুত্র মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ মামুনুর রশিদ (৪২)। পুলিশের তথ্যমতে, করিম হোসেনের বিরুদ্ধে পূর্বেও একই অপরাধে একটি মামলা রয়েছে।

এই ঘটনায় শার্শা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর