বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

লামায় ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ 

মোঃ নাজমুল হুদা,বান্দরবান প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় বান্দরবানের লামা উপজেলায় ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার অগ্রযাত্রায় এ উদ্যোগ শিক্ষকদের জন্য একটি সময়োপযোগী উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯ মে সোমবার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ল্যাপটপগুলো সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মইন উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশষ  বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।
প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, Walton Digi-Tech Industries Ltd কর্তৃক সরবরাহকৃত এসব ল্যাপটপ শিক্ষকদের পাঠদানে প্রযুক্তিগত সহায়তা দেবে এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত করে তুলবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারের এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকরা যেন ল্যাপটপগুলো যথাযথভাবে ব্যবহার করে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে লামা উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর