বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাণীনগরে যুবককে ছু*রিকাঘাত করেছে দুর্বৃ*ত্তরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে হামলা চালিয়ে মাকলুদ হোসেন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে উপজেলার নগরব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
হামলাকারী দুর্বৃত্তরা মাকলুদের একটি কানে ছুরিকাঘাত করে ও কোমড়ে খুর দিয়ে আঘাত সহ পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট করেছে। এতে গুরুত্বর আহত অবস্থায় মাকলুদকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
আহত মাকলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) এলাকার ওসমান গুনির ছেলে। সে একজন শিক্ষার্থী।
আহতের চাচাতো ভাই আবু বাসির জানান, মাকলুদ ব্যক্তিগত কাজে নগরব্রিজের পাশের এলাকা পারবাঁকাপুর গিয়েছিল। সেখান থেকে দুপুর ২টার দিকে বাড়ি ফেরার পথে নগরব্রিজের উপর ৮-১০ জন  সন্ত্রাসী মিলে পথরোধ করে মাকলুদের উপর হামলা করে। এ সময় মাকলুদের কানে ছুরিকাঘাত, কোমড়ে খুর দিয়ে আঘাত করা সহ তাকে ব্যাপক মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে পরিবারে খবর দেন এবং স্থানীয়রাই তাকে গুরুত্বর আহত আবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ঘটনায় দ্রুত হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর