বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্ম*হত্যা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রিনা সুলতানা (৫০) নামের এক নারী।

রোববার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট বন্ধু কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ের পেছনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিনা সুলতানা উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকার মুস্তাইন বিল্লার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের পর রিনা সুলতানা বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার দিকে তালতলা থেকে রাজঘাট এলাকার দিকে রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। ওই সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এলে তিনি তার নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, “খুলনা রেলওয়ে থানাধীন রেল কিলোমিটার নং-২৬/২ এর পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রিনা সুলতানা আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর