বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে ৫০০ গ্রাম হিরোইন সহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল ক্যাম্পের সদস্যরা বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় হেরোইন সহ  শ্রী জয়ন্ত দত্ত নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে।

শনিবার রাতে ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে হিরোইন সহ তাকে হাতেনাতে আটক করা হয়।এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও আটক করা হয়।

আটক শ্রী জয়ন্ত দত্ত  ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তর ছেলে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ভারতীয় নাগরিক ভারতীয় হিরোইন নিয়ে মটর সাইকেল যোগে বেনাপোল বাজারের দিকে যাবে।

এমন সংবাদে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হিরোইন এর চালানটি আটক করেন।

এ সময়  পালসার প্রো মোটরসাইকেল যার নাম্বার যশোর হ ২০-৫২৭৪)-০১ টি,Vivo Y28 মোবাইল ০১ টি,Samsung বাটন মোবাইল ০১ টি,এয়ারটেল সিম (ভারতীয়)০২ টি পাওয়া যায়।হিরোইন এর সিজার মূল্য ১২,০০০০০/- (বার লক্ষ ) টাকা।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর