বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, পাওয়া গেলো একাধিক অনিয়ম

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন  অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। শনিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগে এ অভিযান পরিচালনা করে দুদকের যশোর জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন জেলা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। এ সময় তিনি বলেন, কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে রোগীদের সাথে কথা বলে, সরেজমিনে পর্যবেক্ষণ করে এবং নথিপত্র পর্যালোচনা করে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। মোহাম্মদ আল আমিন আরও বলেন, রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। যেখানে প্রত্যেকের জন্য ১২৯ গ্রাম মাছ সরবরাহের কথা, সেখানে সরবরাহ করা হয়েছে মাত্র ৩৮ গ্রাম। সকালের নাস্তায় তালিকাভুক্ত রুটি, কলা, ডিম ও চিনির মধ্যে চিনি দেওয়া হয়নি। প্রতি কেজি মাংসের জন্য বরাদ্দ ৩১০ টাকা হলেও দেওয়া হচ্ছে ১৮০ টাকার ব্রয়লার মুরগির মাংস।

এছাড়া সরকারি অ্যাম্বুলেন্সে অভয়নগর থেকে যশোর পর্যন্ত ভাড়া নির্ধারিত ৭০০ টাকা হলেও আদায় করা হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। ডাক্তারদের অনুপস্থিতি, নার্সদের অসদাচরণসহ আরও বিভিন্ন অনিয়মের বিষয়েও অভিযোগ পাওয়া গেছে।

দুদক কর্মকর্তা মোহাম্মদ আল আমিন বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, জালাল উদ্দিন, চিরঞ্জীব নিয়োগী, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিহির মণ্ডলসহ পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর