বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নান্দাইলে গরু মোটাতাজা করতে খাওয়ানো হচ্ছে মুরগির ফিড

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদুল আজহাকে সামনে রেখে  গরু মোটাতাজাকরণ শুরু হয়েছে। নান্দাইলের গরু  পাইকারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এই চাহিদাকে পুঁজি করে বেশি লাভের আশায় কিছু অসাধু খামারি গরুকে অস্বাস্থ্যকরভাবে দ্রুত মোটাতাজা করতে পোলট্রি মুরগির ফিড, স্টেরয়েড ও হরমোন জাতীয় ওষুধ খাওয়ানো শুরু করেছেন। এতে ব্রয়লার মুরগির মতো গরু দ্রুত ফুলে উঠছে। খামারিদের কেউ প্রকাশ্যে বিষয়টি স্বীকার করতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কৃষক বলেন, তারা এসব ক্ষতিকর ঔষদ কিংবা মুরগি ফিড গরুকে দেন না, তবে অনেকেই পোলট্রি ফিড খাওয়াচ্ছেন।
স্থানীয় খামারি ও প়ল্লি প্রাণী চিকিৎসকদের বরাতে জানা গেছে, এই পদ্ধতিতে গরু সাময়িকভাবে
পোলট্রি ফিড ও জাওভাত  খাওয়ালে  গরুর স্বাস্থ্য দ্রুত বেড়লেও গরু দ্রুত অসুস্থ হয়ে পরে। নিষেধ করলেও কোন কৃষক শুনেনা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু সাদাত মোঃ সায়েম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি।গরুকে  পোলট্রি ফিড খাওয়ানো  স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।’ যা গরুর উপর অমানবিক নির্যাতন।তবে  স্বাভাবিক খৈল, ভুসি ও দানাদার খাবার, কাঁচা ঘাস গরুর জন্য  যথেষ্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর