বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাগরপুরে অভিভাবকদের মাঝে ছাত্রদলের পানি ও খাবার স্যালাইন বিতরণ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উপজেলা ছাত্রদল পানি, খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ এবং অভিভাবকদের বসার সু-ব্যবস্থা করেন। উপজেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (১৫ই এপ্রিল) সকালে মাদ্রাসাসহ উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে দুরত্ব বজায় রেখে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত উপজেলা বিএনপির দুরদিনের কান্ডারী সফল সংগঠক মেধাবী নেতৃত্বে সব সময় দলীয় প্রতিটি কর্মকান্ড এবং দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের পাশে সম্পৃক্ত থেকে কাজ করে থাকেন নাগরপুর দেলদুয়ারের জনপ্রিয় নেতা নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। এসময় নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুল ইসলাম মনির, যুগ্ন-আহবায়ক রুপক খান, মোস্তাকিম মিয়া, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন হোসেন আকাশ, সাধারণ সম্পাদক রাজিব হোসেনসহ উপজেলার বিভিন্ন ই্উনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর