শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

চৌহালীতে যমুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:১১ অপরাহ্ন
Oplus_131072

সিরাজগঞ্জের চৌহালীতে  বাঘুটিয়া ইউনিয়নে ভুতের মোর যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মিরাজুল ইসলাম (২২)এর মরদেহ ৪০ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে জেলেরা পরিবারের কাছে হস্তান্তর করেছে। মিরাজুল চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।
মিরাজুলের কাকা বাবু মিয়া এ প্রতিবেদককে জানান, রোববার (৬ এপ্রিল) বিকেলের দিকে চরসলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন যমুনা নদীতে বোনদের সাথে গোসলে নামে তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে ভেসে যায় মিরাজুল। পরবর্তীতে জাল ও নৌকা দিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যান তারা। আজ মঙ্গলবার সকালে কয়েকজন জেলে নদীতে লাশ ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা নৌকা নিয়ে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে লাশ নিয়ে আসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর