বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে পরিত্যক্ত পুকুর থেকে নবজাতকের গলিত মরদেহ উদ্ধার 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

যশোরের অভয়নগরে পরিত্যক্ত পুকুর থেকে ৬/৭ মাসের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার একতারপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় মৃত নিমাই কর্মকারের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় নার্গিস বেগম বলেন, ‘আজ সোমবার সকালে স্কুল পড়ুয়া কয়েক শিশু পরিত্যক্ত ওই পুকুরের পাশে খেলা করছিল। পুকুরে ভেসে থাকা কিছু একটা থেকে দুর্গন্ধ পেয়ে তারা আমাকে ও তাদের পরিবারের সদস্যদের জানান। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৬/৭ মাস বয়সী এক নবজাতকের গলিত মরদেহ ভেসে রয়েছে এবং তা থেকে দুর্গন্ধ আসছে। এটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি। পরে অভয়নগর থানা পুলিশে খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা। অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নবজাতকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর