শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

উল্লাপাড়ার হাটিকুমরুল ইউপির পলাতক চেয়ারম্যান আলম আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা,অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায়  সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উল্লাপাড়া উপজেলার ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পলাতক সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম) রেজাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (০২ এপ্রিল) সকাল ১০ টায় হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া আকন্দ পাড়া গ্রামে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। হেদায়েতুল আলম সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত মোকছেদ মিয়ার ছেলে ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাংচুর,অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহার ভুক্ত আসামী আলম রেজা।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর