বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোলে রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

বেনাপোলে এই প্রথম যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন  এর উদ্যোগে  রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল, উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি ওমর সিয়ামের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সম্পাদক অপু মুন্নার সঞ্চালনায়,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মিলন হোসেন সাংবাদিক, সম্মানিত উপদেষ্টা ডাঃ তারিক মাহমুদ আবির , সম্মানিত উপদেষ্টা অপুর্ব মজুমদার রাজ, সম্মানিত অতিথি বেনাপোল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইব্রাহিম শেখ রুবেল, সম্মানিত অতিথি জনাব মিলন হোসেন, যশোর কমিউনিটির সভাপতি ডাঃ রায়হান হাসার, সম্মানিত দাতা সদস্য ইশতিয়াক শাওন, রাকিবুজ্জামান রাকিব, পরিচালক আব্দুর রহমান সুমন, সিনিঃ বোর্ড মেম্বার জুয়েল রানা সহ অনন্য সদস্য বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এখন শার্শা উপজেলার সেরা সেচ্ছাসেবী সংগঠন নামে পরিচিত লাভ করেছে, এই সংগঠনের নাম সাধারণ মানুষের মুখে মুখে ফুটে উঠেছে, তাদের রক্তদান কার্যক্রম, সামাজিক কার্যক্রমে সংগঠনটি অনেক দূর এগিয়ে গেছে আমরা ।

উক্ত সংগঠনের সকল দাতা সদস্য সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করি এবং সবার সাফল্য কামনা করি, সর্বশেষ দেশে প্রবাসী সকল সদস্যের ও তাদের পরিবারের জন্য  দোয়া করে উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর