শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

অনাকাঙ্খিত ঘটনার জন্য নাটোরের গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বরে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ক্ষমা প্রার্থণা করেন তারা।

জানা যায়, গত ৮ জানুয়ারী গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। আর ২৬ ফেব্রুয়ারী পৌরসভার সামনে ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে ৭ মাসের বেতনও পেয়েছেন তারা। কিন্তু আন্দোলনের সময় নিয়ম ভেঙ্গে টায়ার জ্বালানো হয়। পৌর প্রশাসকের বিরুদ্ধে শ্লোগানও দেয়া হয়। এ ঘটনায় ৫ জন কর্মকর্তা কর্মচারীকে শোকজ করেন পৌর প্রশাসক।

পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার ও কোহিনুর খাতুন। আন্দোলনে অনাকাঙ্খিত ঘটনায় ভুল বুঝতে পেরে পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তারা।

গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন- আমি শুনেছি, পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সরকারি কর্মচারীদের বিধিমালা রয়েছে। তারা বিধিমালা ভঙ্গ করায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে তাদের কাছে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সত্যি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করে থাকলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবেই বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর