বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বাইশারীতে গৃহবধূকে জবাই করে হত্যা

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার পাহাড়ি জনপদ বাইশারীতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বাইশারী ইউনিয়নস্থ ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গৃহবধূ তৈয়বা বেগম (৫০) বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড মগের ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক বলেন, বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি নামক এলাকায় এক গৃহবধূকে দুর্বৃত্তরা জবাই করে হত্যার খবর পেয়েছি।
এ খবরে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে তা পুলিশ ঘটনাস্থলে গেলে জানা যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর