বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

টাংগাইলে জামায়াতের ইফতার মাহফিেল ছাত্রদলের বাধা দেওয়ার অভিযোগ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

১৯ মার্চ বুধবার টাংগাইল শহর জামায়াতের ১ নং ওয়ার্ডের ইফতার মাহফিলে বাধা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। টাংগাইল শহরের ১ নং ওয়ার্ডের কেডি মসজিদের সামনের মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। প্রোগ্রাম শুরুর আগেই টাংগাইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ ইফতার মাহফিল বন্ধ করার জন্য আয়োজক কমিটিকে চাপ দিতে থাকে থাকে। অপরদিকে জামায়াতের নেতৃবৃন্দও প্রোগ্রাম সফল করার ব্যাপারে অনড় অবস্থান গ্রহণ করলে উত্তেজনা সৃষ্টি হয়।ছাত্রদলের আব্দুল বাতেনের নেতৃত্বে হাসান, রুবেল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপনসহ ২০-২৫ জন মারমুখী অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ, টাংগাইল মডেল থানার পুলিশের একটি টিম,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ এসে ছাত্রদলের নেতাদের বুঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ছাত্রদলের নেতারা চলে যায় এবং জামায়াত সুন্দর ও সফলভাবে প্রোগ্রাম শেষ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর