বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে সাংবাদিককে লাঞ্চিত করলেন প্রকৌশলী নাজমুল হুদা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

যশোরের অভয়নগরে সড়কের কাজে অনিয়মের বিষয়ে বক্তব্য চাইলে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা ও একই দপ্তরের হিসাব রক্ষক হুমাউন আজাদ। সাংবাদিক তাওহীদ হাসান উসামা এনটিভি অনলাইনের (অভয়নগর-বাঘারপাড়া) প্রতিনিধি ও দৈনিক গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার কার্যালয়ে অনিয়মের তথ্য চাইলে এ ঘটনা ঘটে।
সাংবাদিক তাওহীদ হাসান উসামা জানায়, উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা টু বেতভিটা সড়কের কাজে নিম্নমানের ইট খোয়া ব্যবহারের বিষয়ে বক্তব্য চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। এসময় কাছে থাকা ন্যশনাল টেলিভিশন এনটিভির বুম ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্চিত করা হয়।
এদিকে গত সোমবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা টু বেতভিটা সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের খোয়া কেন ব্যবহার করা হচ্ছে জানতে চাইলে সাংবাদিকের সাথে ঔদ্ধত্যপুর্ন আচারণ করেন কন্ট্রাক্টর জাহাঙ্গীর আলম।
অভয়নগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, রাগের বশবর্তী হয়ে তার হাতে থাকা বুম ও আইডি কার্ড কেড়ে নিয়েছিলাম। পরে আবার তো আমি নিজেই ফেরত দিয়েছি।
এ ব্যাপারে জানতে যশোর জেলার নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান বলেন, অভয়নগর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর