বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে পাওনা ৫ টাকা চাওয়ায় চা দোকানির উপর হামলা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

যশোরের অভয়নগরে চা দোকানে পাওনা ৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল শেখ ওরফে বয়াতি (৫৭) নামের চা দোকানদারের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭মার্চ) দুপুর আনুঃ সাড়ে ১২ টার সময় উপজেলার সিংগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের মৃত ন্যাংটা মল্লিকের ছেলে মোঃ হাবি মল্লিক সোমবার ওই চা দোকানে ৩ কাপ চা অর্ডার করে। চা খেয়ে সে ভুক্তভোগী দোকানদারকে ১০ টাকা দিয়ে চলে যেতে গেলে ভুক্তভোগী আরো ৫ টাকা দিতে বলে। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি বাকবিতন্ডা শুরু হলে দুষ্কৃতকারী হাবি মল্লিক ওই চা দোকানদারের উপর অতর্কীত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারী হাবি মল্লিক পালিয়ে যায়। পরে আহত উজ্জ্বল শেখকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এবিষয়ে ভুক্তভোগী উজ্জ্বলের স্ত্রী জানান, সামান্য ৫ টাকার জন্য যারা আমার স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে মাথা ফাটিয়ে মারাত্মক আহত করেছে, আমি তাদের কঠোর শাস্তি চায়। এব্যাপারে নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের হাবি মল্লিকের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে সিংগাড়ী বাজার কমিটির সভাপতি সফি মোড়ল বলেন, আমি বিষয়টি জানি এখন ওই আহত উজ্জ্বলকে যারা মারপিট করেছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিলো তাকে চিকিৎসা করা খরচ বহন করতে পরে কি হয়েছে। এবিষয়ে আমি কিছু জানিনা। এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর