বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে তুলার কারখানায় অগ্নিকাণ্ড, সবকিছু পুড়ে ছাই

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

যশোরের অভয়নগরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার আলীপুর এলাকায় রাজু কটন নামে তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে কারখানার সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কারখানার পরিচালক জানান, কারখানায় গার্মেন্টসের ঝুট দিয়ে তুলা তৈরি হতো। রাত ৮টার দিকে কারখানার বাইরে থাকা তুলার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, আগুনে এক কোটি টাকার তুলা পুড়ে গেছে। এছাড়া ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই কর্মকর্তা আরও জানান, আগুনের তীব্রতা বাড়ায় মণিরামপুর উপজেলা ও যশোর শহর থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এরপর দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর