বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ইউএনও তুহিন হোসেন 

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:১৬ অপরাহ্ন

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে শনিবার শুরু হয়েছে ভিটাামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের ভিটামিন খাইয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: খায়রুল আলম, এমওডিসি ডাঃ মাহাদি আল হাসান ওরভিল, ডিকেআইবি গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আবু কায়সার রাসেল, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো: গিয়াস উদ্দিন তালুকদার, স্বাস্থ্য পরির্দশক মো: আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলায় স্বাস্থ্য বিভাগের ১৬৯টি ও পৌরসভার ২৫টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। গোপালপুর উপজেলায় সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের ৩হাজার ৩শত ও এক বছর হতে ৫বছর পর্যন্ত ২৫ হাজার ৫শত জন শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর